Friday, March 10, 2017

মিমের লজ্জা ভাঙলেন ডিপজল!




‘প্রথম দৃশ্যেই তিনি (ডিপজল) আমার চুল বেণি করে দেন। কী যে লজ্জা লাগছিল আমার।’-বললেন বিদ্যা সিনহা মিম। নতুন চলচ্চিত্র ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির শুটিংয়ে অভিজ্ঞতা শোনালেন মিম। এতে ডিপজলের শ্যালিকার চরিত্রে অভিনয় করছেন মিম। ডিপজলের সঙ্গে অভিনয় করতে গিয়ে এমন লজ্জায় পড়েছিলেন মিম। পরে ডিপজল বিষয়টি হালকা করার চেষ্টা করেন। মিমের সঙ্গে সহজেই মিশে যান। ফলে সহজেইট দৃশ্যটি ধারণ করা সম্ভব হয়।

ডিপজলকে নিয়ে এই সাবেক লাক্স তারকার বলেন, ‘পর্দায় যতটা ভয়ংকর লাগে, ডিপজল ভাই বাস্তবে উল্টো। তাঁর সঙ্গে কাজ না করলে বিশ্বাসই হতো না যে বাস্তবে মানুষটা এত ভালো।’ 

‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিতে মিমের বিপরীতে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী।

No comments:

Post a Comment

Comments

Comment

Disqus Shortname